হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার দাবীতে ভোলাতে সংবাদ সম্মেলন

দেশজুড়ে সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি, ফতোয়া প্রদান ও গুজব রটিয়ে দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার ও হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার দাবিতে ভোলাতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। রবিবার (২৫ আগস্ট ২০১৯) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাসার কামরুল, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: শাহীন খান, প্রচার সম্পাদক লোকমান হোসেন। সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য ভোলা জেলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, ইন্ডেপেন্ডেন্ট এর জেলা প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মো: কামরুল ইসলাম, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!