৬ দফা দাবিতে লালমনরিহাটে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তারের ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট জেলা হেযবুত তওহীদ। রবিবার (৪ আগস্ট) বিকেল ৩ ঘটিকায় লালমনিরহাট বার্তা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক মোঃ একরামুল হক এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মোঃ জাহেদুল হক ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আশেক মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট বার্তার সম্পাদক ও প্রকাশক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, যমুনা টিভির আনীসুজ্জামান লাভলা, বিটিভির মৃদুল, জিটিভির আলতাফ হোসেন, জয়যাত্রা টিভির মাহাফুজুর রহমান, আনন্দ টিভির সাব্বির, নববিজয় টিভির আসাদুল ইসলাম সবুজ, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সৈকত, দৈনিক প্রথম আলোর আব্দুর রহমান সুজন, বাংলাদেশের খবর পত্রিকার এস কে সাহেদ, সময়ের আলো পত্রিকার তন্ময় আহমেদ নয়ন, নব চেতনার লিয়াকত আলী, দৈনিক সাঈফ পত্রিকার কাওসার আলী ও জেলা হেযবুত তওহীদের নেতৃবৃন্দ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!